বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মধুপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ,মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শনিবার(২৮ অক্টোবর)বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি এর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও ফলপ্রসু ও কার্যকরী করার লক্ষ্যে এক মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির নির্দেশ মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার আরো অধিকতর ফলপ্রসু ও কার্যকরী করার লক্ষে তৃণমূল পর্যায়ে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ সহ নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কি এবং এর লক্ষে ইশতেহারে কোন কোন বিষয়ে অন্তরভুক্ত করা যায় বলে তারা মনে করেন সেই সম্পর্কিত এক মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকগন মুক্ত আলোচনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার শামসুল আরেফিন শরিফ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com