সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

News Headline :
নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী লিফলেট বিতরণ পরিচ্ছন্নতা অভিযান প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান

মধুপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর,টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ট্রাক প্রতিকে নির্বাচন করছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধায় তিনি এ মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ সাংবাদিক গন ও তার সাথে আসা শতাধিক নেতা কর্মী উপস্হিত ছিলেন। মতবিনিময় সভায় তিনি জানান জাতীয় পার্টির শাসনামলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্রজীবনে ডাকসুর সদস্য ছিলেন। ওই সময় জাতীয় পার্টির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
তিনি বলেন, আমি নিস্বার্থভাবে মধুপুর-ধনবাড়ীর মানুষের কল্যাণে কাজ করেছি। তৎকালীন বনমন্ত্রীর সহযোগিতায় মধুপুরে রাবার বাগান করেছি। নিজের জন্য কিছু করিনি বলে এখনো ব্যবসার আয় দিয়ে আমার সংসার চলে। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মধুপুর ধনবাড়ীতে গ্যাস সংযোগের মাধ্যমে রাবার শিল্পসহ ইন্ডাস্ট্রিয়াল যোন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com