রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

মধুপুর কুড়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও টাকা আত্মসাতে অভিযোগে উঠেছে। জানা যায়, তিনি সরকারি বিভিন্ন ভাতা ও চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের নিকট হতে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও টিসিবির পণ্যের উপকারভোগীদের কার্ড করে দেওয়ার নামে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। দিনমজুরদের জন্য টিসিবির পণ্য টাকার বিনিময়ে দেওয়া হয়েছে বিত্তশালীদের। জীবিত মানুষকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার টাকা অন্যজনের নামে করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, কুড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেন উক্ত ওয়ার্ডের বিভিন্ন লোকজনের নিকট হতে সরকারি বিভিন্ন ভাতা এমনকি টিসিবির পণ্য পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষধিক টাকা হাতিয়ে নিয়েছেন। কুড়ালিয়া ভটপাড়া এলাকার চান মিয়ার স্ত্রী কল্পনা বেগম জানান, রাস্তার গাছ পাহারার কাজের কথা বলে তার নিকট হতে ৫০০০ টাকা নিয়েছেন এই ইউপি সদস্য ছানোয়ার হোসেন।একই এলাকার শামসুল হকের স্ত্রী ময়না বেগম জানান,তাকে চাউলের কার্ড করে দেবে বলে তার নিকট হতে ২০০০ টাকা নিয়েছেন। রাজ্জাকের স্ত্রী মালেকা জানান, তাকে চাউলের কার্ড করে দেবে বলে ২০০০টাকা নিয়েছেন। এছাড়াও বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ৩ থেকে ৫ হাজার করে টাকা হাতিয়ে নিয়েছেন। বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে অসংখ্য হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্রমান পাওয়া গেছে । সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে মহন এলাকার জনৈক এক লোকের কাছ থেকে ১০হাজার টাকা আত্মসাৎ করেছেন। এরকম ভাবে এলাকার আরও কয়েক জনের নিকট হতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং টিসিবির পণ্য পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন জনের নিকট হতে টাকা নেওয়ার অভিযোগ করেছেন ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা এই ইউপি সদস্যের বিরুদ্ধে বিচার দাবি করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com