বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মধুপুর রক্তিপাড়ায় যাতায়াতের রাস্তা খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে কতিপয় লোকজন

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ,মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ড হতে ৩০০ গজ পূর্বে চাপড়ী রোডের ঘোনাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের বাড়ি সহ ৬/৭টি পরিবারের লোকজন তাদের যাতায়াতের বহু পুরনো রাস্তা খরের পালা এবং গাছের খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ির একাব্বর আলী গং।
এতে করে যাতায়াত সহ আসবাবপত্র, ধানচাল এবং মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য কোন ভ্যান রিক্সা আনানেওয়া করা যাচ্ছে না যার ফলে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবার।
এলাকাবাসি জানান, দীর্ঘদিনের এই পুরনো রাস্তাটি বিভিন্ন জনে বাড়ি করে দুপাশে সংকুচিত করে ফেলেছে। অনেকেই রাস্তার মধ্যে খরেরপালা করেছে আবার অনেকে টয়লেটের মল বের করার ড্রেন করে পরিবেশ বিঘ্নিত করছে। এমতাবস্থায় ভুক্তভোগীগন তাদের যাতায়াতের পুরনো রাস্তাটি ব্যবহার এবং ৭/৮ টি পরিবারকে বন্ধিদশা থেকে অবমুক্ত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com