মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মহম্মদপুরে পূত্রের ধাক্কায় পিতার মৃত্যু

Reading Time: < 1 minute

কামরুল হাসান, মহম্মদপুর মাগুরা :
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মাঝিপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে মোবাইল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মনোরঞ্জন বিশ্বাস(৭০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধি পিতার মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে অশোক বিশ্বাস ও ছেলের বউ বিথীকা রাণীকে কে আটক করেছে স্থানীয় ফাঁড়ি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মাগুরার হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,বৃহস্পতিবার বিকালে অশোক বিশ্বাসের ছেলে অংকন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে। এসময় নিহত মনোরঞ্জন বিশ্বাস মোবাইল কিনে দিতে রাজি হয়। অপারোগতা প্রকাশ করেন ছেলে আশোক। এ নিয়ে পিতা-পূত্রের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আশোকের ধাক্কায় বাবা বারান্দা থেকে নিচে পড়ে মাথা ফেঁটে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নহাটা বাজারে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়া পল্লী চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতলে নেওয়ার পরার্মশ দেন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com