সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

মহানগরীর কাজলায় ঘরে ঢুকে দুইজনকে কুপিয়েছে বিপ্লব বাহিনী

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রতার জেরে বসত বাড়ীর শয়নকক্ষে ঢুকে দুই জনকে কুপিয়ে আহত করেছে সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব ও শুভ বাহিনীর সদস্যরা।
এ সময় তারা রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে শামীম (৩৫), লাদেন (২০) নামের দুই যুবককে।শুক্রবার (২১) জুলাই সন্ধা ৭টায় মহানগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত লাদেন মহানগরীর মতিহার থানার কাজলা চৌ-রাস্তার মোড় এলাকার কুরবানের ছেলে। অপরজন শামীম (৩৫), তিনি কুরবানের আপন ভাই, তার পিতার নাম মৃত ওয়াজ শেখ।আহত লাদেনের পিতা কুরবান জানায়, রাসিক নির্বাচনের সময় তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব ও শুভ বাহিনীর সদস্যরা কুরবানকে কাজলা ফুলতলা শহররক্ষা বাঁধের উপর ব্যপক মারপিট করে আহত করে। ওই ঘটনাকে কেন্দ্র করে কুরবান তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নিতে কয়েকদিন ধরে চাপ দিয়ে আসছে বিপ্লব ও শুভ। তাদের কথায় কর্ণপাত না করায় শুক্রবার সন্ধা ৭টার দিকে তাদের নেতৃত্বে কুরবানের বাড়ির বসত ঘরে ঢুকে হামলা চালায় সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব, শুভ ও তাদের সহযোগী মৃদুল, পিয়াস, অলিদ, জিতু, সহ আরো ১৮/২০জন হামলা অংশ নেয়। এ সময় তারা কুরবানের ভাই শামীমকে রামদা হাসুয়া দ্বারা মাথায় ব্যপক কুপায় এবং পুরো শরীরে জিআই পাইপ ও হাতুড়ি দ্বারা আঘাত করে। একই সময় কুরবানের ছেলে লাদেনকে রামদা ও হাসুয়া দ্বারা কুপিয়ে বাম হাতের কবজি ঝুড়ে দেয় এবং পুরো শরীরে জিআই পাইপ ও হাতুড়ি দ্বারা ব্যাপক আঘাত করে। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে রাত ১১টা শামীম রামেকের ৮ নং ওয়ার্ডে এবং লাদেন ওটি’তে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মতিহার থানার ওসি মোঃ রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স।জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, কাজলা চৌরাস্তা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, কোন পক্ষ এখনো কোন অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com