রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

মাদকদ্রব্য সেবনের দায়ে দুই জনের কারাদন্ড

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে দুই জনকে ভিন্ন মেয়াদে কারাদÐ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে এই দন্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
দÐপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পোড়গাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) গ্রামের ফজর আলীর পুত্র ফারুক আহম্মেদ (৩৫) ও নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামের নুর হোসেনের পুত্র কবির আহমেদ (২০)। জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ও নন্নী ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গাঁজা সেবনের অপরাধে আন্ধারুপাড়া গ্রামের ফারুক আহম্মেদকে মাদক্রদ্রবয নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একইসাথে কয়রাকুুড়ি গ্রামের মো: কবির আহমেদকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রবয নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদÐ ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রবয নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: এনামুল হকসহ অনযানয সদসয ও নালিতাবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com