বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানের উপর জোর দিচ্ছেন: শিক্ষামন্ত্রী 

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী চিন্তা থেকে বিজ্ঞানের উপর জোর দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয় মানেই হল সেখানে জ্ঞান চর্চার পাশাপাশি জ্ঞানের সৃষ্টি হবে অর্থাৎ গবেষণা হবে। সেই গবেষণার জন্য বঙ্গবন্ধু কন্যার সরকার বরাদ্দ দিচ্ছেন, আমি আশা করি সে গুলোকে আপনারা ভালোভাবে কাজে লাগাচ্ছেন। হাবিপ্রবি গবেষণা কর্মে অগ্রগতি ও সাফল্য কামনা করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আপনাদের গবেষণা কর্ম সহায়ক হবে বলে মনে করি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অভ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে তিন দিনব্যাপী “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩ এবং আইআরটি বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২১—২২ এর মোড়ক উন্মোচন” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম—২ এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এসময় আইআরটি’র বিভিন্ন গবেষণা কার্যক্রম স্লাইডের মাধ্যমে তুলে ধরেন পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন উর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি’র  সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয় গুলোকে আন্তজার্তিক পর্যায়ে উন্নীত করতে হবে, এক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই। এসময় তিনি তার দীর্ঘ বক্তব্যে বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com