বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মানিকছড়িতে টিকা নিয়ে বাড়ী ফেরার পথেই নবজাতকের মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে যক্ষ্মার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ৩৭দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই ইপিআই কর্মীকে মারধর করেছে। বুধবার(০৪ জানুয়ারী) উপজেলার গাড়ীটানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার গাড়ীটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ইপিআই টিকা কেন্দ্রে বুধবার সকাল ১১টায় ৩৭দিনের নবজাতক মো. আল আমিনকে ইপিআই বিসিজির(যক্ষ্মা) টিকা দিয়ে বাড়িতে নেয়ার কিছুক্ষণের মধ্যে মায়ের কোলে মৃত্যুবরণ করে। টিকায় নেয়ার পরপর নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ইপিআই কর্মী মো. মমিন হোসেনকে মারধর করে উত্তেজিত জনতা। এ সময় নবজাতকের মা মুক্তা আক্তার বলেন, আমার এই শিশু ছেলেকে টিকা দেওয়ার পর বাড়ি আনার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইপিআই কর্মীর অদক্ষতা বা টিকায় কোনো ত্রুটির কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে কি না, সেটা তদন্ত করে সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা বলেন, বিষয়টি সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দু’টি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com