রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মান্দাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তুতি

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) আধাপাকা ঘর পাচ্ছেন আরও ১৭৭ ভূমি ও গৃহহীন পরিবার। এর মাধ্যমে হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনওর সভা কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে উপজেলা প্রশাসন। আগামি বুধবার সারাদেশে ভূমিহীন পরিবারে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মান্দা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তিন পর্যায়ে উপজেলায় ‘ক’ শ্রেণিভূক্ত ১৬৩ পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিলসহ নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এবার চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘরগুলো পাচ্ছেন আরও ১৭৭ পরিবার।
ইউএনও আরও বলেন, একই সঙ্গে ২ শতাংশ জমির মালিকানাও পাবেন এসব ভূমি ও গৃহহীন পরিবার। অত্যন্ত মনোরম পরিবেশ ও আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এসব ঘর। প্রত্যেকটি বাড়ি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।আগামি বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পাওয়া বিজলী রানী বলেন, ‘আমার বসতবাড়ি নির্মাণ করার কোনো জায়গা জমি ছিল না।এতদিন অন্যের জমিতে কুঁড়েঘর বানিয়ে কোনোভাবে দিন কাটিয়েছি। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com