বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মান্দায় নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reading Time: < 1 minute

মোঃহাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবাইহাট বাসস্ট্যাণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনায় শুক্রবার বেলাল হোসেন, জামাল হোসেন, হোসেন আলীসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।মারধরে আহতরা হলেন, বিদ্যুৎ পাহান (২৩), ফুলঝাড়ি পাহান (৪৫), সঞ্জয় পাহান (৩০), ময়নুল ইসলাম (৪১), আয়নুল হক (৩৫), নয়ন পাহান (২৭), আরতি রানী (৪২), রূপালি পাহান (৩৮), দুলালী পাহান (৪৪), সুমিতা পাহান (১৪), ফুলন পাহান (১৪) ও লক্ষ্মী রানী পাহান (৪৫)।এদের মধ্যে বিদ্যুৎ পাহান, ফুলঝাড়ি পাহান ও সঞ্জয় পাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা।
চিকিৎসাধীন সঞ্জয় পাহান বলেন, ‘আমরা ৪০জন আদিবাসী ও ৫জন মুসলিম শ্রমিক চারটি ব্যাটারি চালিত অটোরিকশায় রাজশাহীর মোহনপুর উপজেলায় আমন ধান রোপনের কাজ করতে যাই। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যালগ্নে সাবাই বাসস্ট্যাণ্ড মসজিদের সামনে একটি ভটভটি আমাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভটভটিতে থাকা লোকজন সংঘবদ্ধ হয়ে আমাদের মারধর করে।শ্রমিক ফুলঝাড়ি পাহান বলেন, হামলাকারীরা আমাদের দলের সর্দার লক্ষ্মী রানী পাহানকেও মারধর করে। এসময় তাঁর কাছে থাকা মজুরির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়েন।এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখান থেকে সটকে পড়েন।ওসি আরও বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com