শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে স্কুলে না যাওয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুজাদুলকে বকাঝকা করেছিলো মা রাশিদা বেগম। আর এতেই সে এতো বেশি অভিমান করে বসলো যে, মায়ের শাড়িতেই ঘরের ধন্যায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বসলো।মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে। সুজাদুল ইসলাম শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো ।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুলে যায়নি মধ্যমকুড়া সুতানাল পুকুর পাড়ের নজরুল ইসলামের ছেলে সুজাদুল ইসলাম। এজন্য মা রাশিদা বেগম তাকে বকাঝকা করেন। মায়ের বকা খেয়ে বিকেল তিনটার দিকে সবার অজান্তে নিজেদের ঘরে প্রবেশ করে সুজাদুল । পরে ভেতর থেকে দরজা আটকে মায়ের শাড়ি দিয়ে ধন্নার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।এর কিছুক্ষণ পর তার বড় ভাই রাহাত ঘরে প্রবেশ করতে চাইলে ভিতর থেকে দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ছোট ভাই সুজাদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় সে। এ সময় চিৎকার করলে বাড়ির অন্যরা এসে সুজাদুলকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই সে মারা যায়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com