মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস্ বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাটে নর্থ বেঙ্গল জুট মিলস্রে বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রংপুর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান । লিখিত বক্তব্যে তিনি বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস্ এ বর্তমানে ২৫০ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। প্রায় ৫০০ জন পরিবার তাদের উপর নির্ভরশীল। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পর ও ষড়যন্ত্রের অংশ হিসেবে গত শুক্রবার পল্লী বিদ্যুৎ জুট মিলস্টির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় ।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস নাম ঠিক রেখে ২৫ আগষ্ট ২০২২ সালে সকল স্থাপনা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির শেয়ার ট্রান্সফারের মাধ্যমে কোম্পানীর আইনের ১৯৯৪ অনুযায়ী বর্তমানে মিলটির মালিক আমি নিজে এবং চেয়ারম্যান হিসেবে খালেদা পারভীন দায়িত্ব পালন করে আসছেন। কিন্তুু প্রাক্তন মালিক আবুল কাশেম মিলটি বন্ধের সকল ষড়যন্ত্র করছে। এতে তিনি নানাভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল জুট মিলস ম্যানেজার নাহিদ প্রধান, আতিয়ার রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com