শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ও রাস্তা ভেঙ্গে ১০ গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের মিঠাপুকুরে বৃষ্টির পানির চাপে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে দুই ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও, বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের।জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা অতি বর্ষনের তোড়ে ভেঙ্গে গেছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে আশেপাশের ১০টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন। বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লোহনী গ্রামে।উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, মানুষ যেন কষ্ট না পায় এজন্য খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। বজ্রপাতে নিহত দুখু মাহাতো-র বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারের খোজ খবর নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com