বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি রংপুরের পাঁচ ফার্মেসীকে ২৪ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর নগরীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, নির্ধারিত দামের চেয়ে বেশী ও স্যাম্পল বিক্রি করার অভিযোগে ৫টি ফার্মেসীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে নগরীর মেডিকেল মোড় সংলগ্ন ধাপ এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় এ জরিমানা করেছে।
এসময় মেডিকেল মোড় ধাপ এলাকার আলম মেডিসিন ১ হাজার টাকা ,রাায়হান মেডিসিন ১০ হাজার, নাবিয়্যাম ফার্মেসি ৫ হাজার, ভাই ভাই ফার্মেসি ৫ হাজার এবং মজিদুল ফার্মেসিতে ৩ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোবহান উদ্দিন, মেট্রোপলিটন পুলিশে একটি বিশেষ টিম ।
এতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নাপা সিরাপ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং স্যাম্পল ঔষধ বিক্রয়সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করার অপরাধে ওই ফার্মেসীকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com