বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু গ্রেপ্তার ২

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরে মোটরসাইকেল চাপায় মমেনা বেগম (৫২) নামের এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, আতিক মিয়া (৩৫) ও হীরা মিয়া (৩৫)।র‌্যাবের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, “গত ৬ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার দমদমা কালিগঞ্জ এলাকায় মমেনা বেগম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে কাপড় শুকাতে দেন। পরে রাত ১০টার দিকে ওইসব কাপড় নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল মমেনা বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় আতিক মিয়া তার শরীরের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মমেনা বেগমকে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কোম্পানি কমান্ডার আরও বলেন, “এ ঘটনায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিহতের
স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা
করেন। পরে একই দিন রাতে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে আতিক ও তার সহযোগী হীরাকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিদের সদর থানায় হস্তান্তর করা
হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com