রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে-জি এম কাদের

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এখানে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষে যায়, বিপক্ষে নয়। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শহরের সার্কিট হাউজে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার, বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com