মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেলরংপুর ব্যুরো॥
রংপুরে গত ২৪ ঘণ্টায় অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মারা গেছেন। কনকনে শীতে আগুন পোহানোসহ গরম পানির ব্যবহার করতে গিয়ে তাঁরা দগ্ধ হয়েছিলেন। এ নিয়ে এবারের শীত মৌসুমে দগ্ধ হয়ে হাসপাতালে চারজনের মৃত্যু হলো।
মৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার দিলজন বেগম (৫৫)। তিনি গত ২১ জানুয়ারি খড়কুটা জ্বালিয়ে আগুন পোহানোর সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন। অন্যজন রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার আলেয়া বেগম (৬০)। ২০ দিন আগে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁরা দুজনই শনিবার মারা যান। এ ছাড়া দুই সপ্তাহ আগে দুজনের মৃত্যু হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত চিকিৎসক শাহ মো. আল মুকিত। তিনি বলেন, চিকিৎসাধীন রোগীরা আগুন পোহানোসহ গরম পানির ব্যবহার করতে গিয়ে দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ১০ থেকে ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। গত শনিবার দুইজন মারা যান।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দগ্ধ ৫৪ জন। তাঁদের শরীরের ১০ থেকে ৫৫ শতাংশ পোড়া। গত এক মাসে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দগ্ধ হয়ে তাঁরা হাসপাতালে এসেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com