মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রংপুরে কাঁচা মরিচের সেঞ্চুরি ক্ষুদ্ধ ক্রেতারা

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুর নগরীসহ জেলার বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে সেঞ্চুরি হয়েছে। সেইসঙ্গে বেড়েছে বেশকিছু সবজির দাম। এতে বিপাকে পড়েছেন নি¤œ ও মধ্যবিত্তরা। তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এজন্য দ্রুত বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ক্রেতারা।
বৃহস্পতিবার সরেজমিনে নগরীর সিটি বাজার, আশরতপুর চকবাজার, মর্ডাণ মোড়, মাহিগঞ্জ, কামাল কাছনা, ধাপ সিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর ফলে এখন কাঁচা মরিচের দাম সেঞ্চুরি হয়েছে। এছাড়াও প্রতি কেজি টমেটো ৩০-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, গাজর আগের মতোই ৩৫-৪০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ৫-১০ টাকা বেড়ে ২০-২৫ টাকা, গোল বেগুন ৫-১০ টাকা বেড়ে ৩৫-৪০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, লেবু প্রতিহালি ১২-১৫ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউয়ের দাম দিগুণ বেড়ে ৫০-৬০ টাকা, ধনেপাতার দাম ২০-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ১৫-২০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫ টাকা, মুলা আগের মতোই ১৫-২০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা পিস এবং ফুলকপি ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া আগের মতোই আদা ১১০-১২০ টাকা ও রসুন ৮০-৯০ টাকা থেকে বেড়ে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। এছাড়া বাজারে নতুন আসা মিষ্টি আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা এবং মটরশুঁটি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা।খুচরা বাজারে নতুন কার্ডিনাল আলু ২৫-৩০ টাকা, শিল ও ঝাউ আলুর ৪০-৪৫ টাকা এবং গ্রানুলা (সাদা) আলু ২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এ সপ্তাহে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর তামপাট এলাকার সবজি বিক্রেতা আশরাফুল আলম ও নুর ইসলাম বলেন, এ সপ্তাহে শীতকালীন সবজির আমদানি কমায় দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে কাঁচামরিচের আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে।সিটি বাজারের ব্যবসায়ী লিটন মিয়া বলেন, শীত ও কুয়াশার কারণে সবজিসহ বিভিন্ন ফসলের দাম বেড়েছে। এতে ব্যবসায়ীদের কি করার আছে? কামাল কাছনা এলাকার সালেকুজ্জামান ও মুলাটোল এলাকার মনিরুল মিন্টু বলেন, শুধু শাক-সবজি নয়, সব জিনিসপত্রের দাম যেহারে বাড়ছে তাতে জীবন যাপন করা মুশকিল হয়ে দাড়িয়েছে। সরকারিভাবে বাজার মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম বাড়াচ্ছে। এজন্য বাজার মনিটরিং বাড়ানো দরকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com