মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুরে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে মা-মেয়ে নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১) গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভ শ্রী সরকার (৫), বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন কৃষ্ণা রানী। তারা চব্বিশ হাজারী এলাকায় আসলে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙ্গে শিক্ষিকা কৃষ্ণা রানী ও বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ওসি রবিউল ইসলাম বলেন, গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com