মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রংপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
বিআরটিএ রংপর সার্কেলের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসকের সহযোগিতায় স্মাট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গতকাল সোমবার সকাল ১১ টায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজানীন। অনুষ্ঠানে বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এর আগে কি হয়েছে, কেমন করে হয়েছে সেটি এখন অতিত। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরিক্ষাগুলো দেখবেন বলে জানান। এতে কোন ব্যতিক্রম ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com