বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রংপুরে ভুল চিকিৎসায় শিক্ষানবিশ আইনজীবি’র মৃত্যুর অভিযোগ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
রংপুর নগরীর ধাপ এলাকার ভিশন স্পেশালাইজড হাসপাতালে হাতের অপারেশন পর হায়দার আলীর (২৭) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাটের হাতিবান্দা এলাকার ফজলুল হকের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করতেন। পরিবার ও স্বজনরা দাবি করছেন, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নগরীর ভিশন স্পেশালাইজড হাসপাতালে ঘটেছে।
তবে সিভিল সার্জন বলেছেন, বিষয়টি অবগত হয়েছি। সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্বজন ও স্থানীয়রা জানান, লালমনিরহাটের হাতীবান্ধার ফজলুল হকের ছেলে হায়দার আলী (২৭) ২১ মে মোটরসাইকেল দুর্ঘটনায় বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। তাকে রংপুর শহরের ধাপ এলাকার ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন তার হাতে অপারেশন করার পরে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার সন্ধ্যার পরে রক্ত দেয়ার পর হায়দার আলী মারা যান। এ ঘটনায় স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে আটকে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোগীর স্বজনরা হাসপাতাল ঘিরে রাখলে হাসপাতালের পরিচালক কামরুজ্জামান বাইরে থেকে নিজের কক্ষে তালা লাগিয়ে দেন। পরে সেখানে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ঘটনাটি কী হয়েছে আমার জানা নেই। হায়দার আলীর বাবা ফজলুল হক বলেন, এই হাসপাতালে ৪০ হাজার টাকায় ছেলের অপারেশনের চুক্তি হয়। অপারেশনের পর আমার ছেলের অবস্থার অবনতি হয় এবং মারা যায়। আমার ছেলের বাম হাতের পেশির কাছে হাড্ডি ভেঙে যায়। তারা অপারেশনের নামে ছেলেকে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই। রংপুর জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান । তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com