শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে যুব-কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রংপুর:
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে যুব ও কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়।
গতকাল রংপুর নগরীর আর্দশ উচ্চ বিদ্যালয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা (বাল্য বিয়ে, আদর্শ পরিবার,স্বাস্থ্য সম্মত টয়লেট, জেন্ডার সমতা), কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: জাহেদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রহমত আলম, নলেজ ফেয়ারের উদ্দেশ্য ও প্রকল্প সম্বন্ধে অবহিতকরণ এবং শাহানা কার্টুন প্রদর্শন, সমন্বিত যৌনতা শিক্ষা বিষয়ে আলোচনা করেন অধিকার এখাে এখনই(রাইট হিয়ার রাইট নাউ) প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর, আলোচনার এক পর্যায়ে লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর অধিকার রক্ষায় করনীয় এবং সহিংসতা নির্মূলের উপায় শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয়, ০২, হাইজেনিক টয়লেট ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে ফলাফল ঘোষনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: রহমত আলম, এনায়েত হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি এ কে এম জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও টরিবার পরিকল্পনা অফিসার ডা. রবিসঙ্কও ম-ল, য়ুব উন্নয়ন অফিসার আক্তারুজ্জামান, লায়ন্স স্কুল এ- কলেজের রাসিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মো: সোলায়মান মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন মো: আসাদুজ্জমান আবির। এসময় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com