বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুর আবহাওয়া অফিসে অবশেষে শুরু হচ্ছে নতুন রাডার যন্ত্র স্থাপনের কাজ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
প্রকল্প পাশ হওয়ার দীর্ঘ দুই বছর পর অবশেষে শুরু হতে যাচ্ছে রংপুর আবহাওয়া অফিসের নতুন রাডার যন্ত্র স্থাপনের কাজ। ইতিমধ্যেই জাপানি প্রতিনিধি দল পরিদর্শন করবেন রংপুর আবহাওয়া অফিস। এর পরেই শুরু হবে রাডার স্থাপনের আনুষ্ঠানিক কাজ। এর ফলে রংপুরসহ উত্তরাঞ্চলে খুলছে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর অফিসে আগে একটি রাডার ছিল। রাডারটি ধারণ ক্ষমতা ছিল ৪০০ কিলোমিটার। ৪০০ কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরণ, ঘূর্ণি ঝড়ের পূর্বাভাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারত ওই রাডারটি। রাডারটি নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন একটি রাডার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয় দুই বছর আগে। জাপানের অর্থিক সহায়তায় এই রাডারটি স্থাপন করা হবে। এটিরও ধারণ ক্ষমতা ৪০০ কিলোমিটার। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২২০ থেকে ২৩০ কোটি টাকা। এই রাডারটি স্থাপন হলে উত্তরাঞ্চলের আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রাকৃতি দুর্যোগের আগে যাবতীয় তথ্য দিতে পারবে এই রাডরটি। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, জলবাযুর পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলের প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। জীব বৈচিত্রও হুমকির মুখে পড়েছে। শীতকালে প্রচÐ শীত এবং শৈত প্রবাহ বয়ে যায় এই অঞ্চলে। গ্রীষ্মকালে ঝড়, টর্নেডো, অবিরাম বর্ষণ, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। বলা চলে প্রায় বারো মাসই উত্তরাঞ্চলের মানুষ নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে চলছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এঅঞ্চলের আবহাওয়া অফিসগুলোকে কার্যকরভাবে গড়ে তোলা হয়নি। উত্তরাঞ্চলের আবহাওয়া অফিসগুলোর মধ্যে একমাত্র রংপুরে ছিল রাডার এবং ভূমিকম্প পরিমাপক যন্ত্র। রাডারটি নষ্ট হওয়ায় আবহাওয়ার অনেক তথ্য থেকে বঞ্চিত হচ্ছিল এই অঞ্চলের মানুষ। রাডারটি স্থাপন হলে রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ সঠিক সময়ে আবহাওয়ার সঠিক তথ্য পাবে। এব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেছেন, রাডার স্থাপনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জাপানি প্রতিনিধি দলের পরিদর্শন করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com