বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রংপুর নগরীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুর নগরীতে বিষাক্ত সাপের কামড়ে মামুনুর রশীদ মামুন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নগরীর তাজহাট থানাধীন ৩২ নং ওয়ার্ডের আরাজী তামপাট এলাকায় ঘটে। সে ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পিতা-মাতা, ভাই বোন, স্ত্রী ও এক মেয়েসহ আত্বীয়-স্বজন এবং শুভাকাংঙ্খী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৩২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম।পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় আরাজী তামপাট এলাকায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিষাক্ত সাপ মামুনকে ছোবল দেয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। রাতে মাহগিঞ্জ এলাকায় এক চিকিৎসকের কাছে সে চিকিৎসা নেয়। পরে তার আবস্থার আবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ অবস্তায় সে রাত ১টায় মৃত্যু বরণ করেন। শনিবার বাদ জোহর স্থানীয় পুরাতন জামে মসজিদ মাঠে জানাযা শেষে সমাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এদিকে সকলের সকট সুপরিচিত মামুনুর রশীদ মামুন মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত স্থানীয় আরাজী তামপাট পুরাতন মসজিদ কমিটি সহ বিভিন্ন সামাজিক ও ক্রিড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com