রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

Reading Time: < 1 minute

@ ট্রলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সত্যতা

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল অনিয়ম-দুর্নীতি তদন্তে নেমেছে দুনীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে রমেক হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে দুদকের ৪ কর্মকর্তাসহ ৭ জন সদস্য এ অভিযানে অংশ নেন। তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তথ্য পেয়েছেন।
গতকাল সোমবার দুপুরে দুদকের টিম রমেক হাসপাতালের জরুরী বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। এতে সংকটাপন্ন রোগীদের ট্রলিতে করে ওয়ার্ডে নিতে বখশিস প্রদান, জরুরী বিভাগে অতিরিক্ত টাকা আদায়সহ সরকারী এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পদে পদে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের সত্যতা পান। এরপর তারা হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আ.ম আখতারুজ্জামানের সাথে সাক্ষাত করে হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। হাসপাতালের উপ-পরিচালক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এব্যাপারে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, ঢাকা অফিস থেকে গত ৫ ফেব্রুয়ারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সেটি তদন্তে আমরা এসেছিলাম। এখানে সেবা নিতে কর্মচারীদের বখশিস দিতে হয় এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেই সাথে ওয়ার্ডগুলোতে রোগীরা ঠিকমত সেবা পাচ্ছে না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ.ম আখতারুজ্জামান বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছেন। আমি ও পরিচালক এ হাসপাতালে নতুন এসেছি। আমরা দু’জনে বসে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com