মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুর হাসপাতালে যারা সেবা দিতে পারবে না তাদের ছাড় দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোন সিন্ডিকেট থাকবে না। আমরা হাসপাতাল সম্পর্কে ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। কিছু অব্যবস্থাপনা দূর করতে এখানে পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের বদলি করা হয়েছে। যারা সেবা দিতে পারবে না কিংবা হাসপাতালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে তাদের হাসপাতালে রাখবো না। সে যেই হোক ছাড় পাবে না। এখানে মানুষ যেন তাদের কাক্সিক্ষত সেবা পায় সেটি নিশ্চিত করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীতে একশ’ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরাও চাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভাল চলুক, এখানে মানুষ ভাল সেবা পাক। এ হাসপাতালে এক হাজারেরও বেশি শয্যা রয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, এরপরেও কেন মানুষ সেবা পাবে না তা খতিয়ে দেখতে আমি হাসপাতাল সরেজমিন পরিদর্শন এসেছি। মন্ত্রী আরও বলেন, আমাদের জেলা ও উপজেলা পর্যায়ে জেনারেল হাসপাতাল রয়েছে। কিন্তু সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। ফলে মা ও শিশুদের চিকিৎসা দেয়া কষ্টকর হয়ে যায়। তাই প্রধানমন্ত্রীর উদ্যোগে জেলা পর্যায়েও ছোট আকারে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ, উপ-পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
এরপর মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার, কিডনী ও বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com