বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী ইমরান পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অদম্য মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনকে রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রবিবার (২৪ অক্টোবর) রাতে শহীদ সোহরাওয়ার্দী হলে ৪৮০ নং কক্ষে উঠেছেন রাবি শিক্ষার্থী ইমরান হোসেন।শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাকে নিয়ে সংবাদ প্রকাশের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র স্যারের পক্ষ থেকে যোগাযোগ করে মেয়র স্যার কর্তৃক আমার পড়াশোনার খরচ সহ সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। রবিবার আমি বাড়ি থেকে রাজশাহীতে এসেছি। রাজশাহীতে এসে রাতে নগর ভবনে মেয়র স্যারের সাথে সাক্ষাৎ করি। তিনি আমাকে হলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সকল খরচও ব্যয় করবেন। রাজশাহীতে এসে পড়াশোনার খরচ চালানো নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। মেয়র স্যার সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। এতে আমি ও আমার পরিবার দুশ্চিন্তামুক্ত হয়েছি। আমরা সবাই অনেক খুঁশি। আমরা মেয়র স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।
উল্লেখ্য, ইমরান হোসেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাঝির ছেলে। আট সন্তানের মধ্যে পঞ্চম। ইমরান দারিদ্র ঠেকাতে পারেনি অদম্য মেধাবী ইমরান হোসেনের পথচলা। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস শুরু হবে। ১৯ অক্টোবর রাতে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’ শিরোনামে ইমরান হোসনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নজরে আসলে অিদম্য মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনের দায়িত্ব নেন তিনি। ইমরানের পড়াশোনার খরচ, থাকা-খাওয়াসহ তার সকল খরচ ব্যয় করবেন রাসিক মেয়র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com