মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে অপহরণকৃত যুবতী গাজীপুর থেকে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি ও প্রত্যক্ষ অভিযানের মাধ্যমে রাজশাহীতে অপহরণকৃত এক যুবতীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলো পটুয়াখালি জেলার দুমকি থানার শ্রীরামপর ইউনিয়নের মোঃ সাইদুর রহমান গাজীর ছেলে মোঃ মাঝহারুল ইসলাম মারুফ (২৪)। সে গাজীপুর জেলার কোনাবাড়ী থানার কোনাবাড়ী গ্রামে তার মামার বাড়ীতে বসবাস করতো।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, গত (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া মোড় হতে জুলি (ছদ্মনাম)কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
মামলার পরপরই আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অপহৃত ভিকটিমকে উদ্ধার ও আসামী গ্রেফতারে অভিযানে নামে। পরবর্তীতে গত বৃহস্পতিবার (৫ আগষ্ট) সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে গাজীপুর জেলার কাশিমপুর থানার সবুজ কানন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ তাজ উদ্দিন ও সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মোঃ সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। পরে সেখানে ভিকটিক উদ্ধার করাসহ অপহরণকারী মোঃ মাঝহারুল ইসলাম মারুফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com