সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীতে করোনায় আরও ১২ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টার মধ্যে রামেকে বিভিন্ন করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ঘন্টায় ১৫জনের মধ্যে মৃত হয়েছিলো।
গতকাল শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার দুইজন, পাবনার দুইজন ও সিরাজগঞ্জের একজন ছিলেন।
পরিচালক জানান, করোনা ইউনিটে ১২ জন মৃতের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন ও নওগাঁর একজনের মৃত্যু হয়েছে।
এদিকে রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৭ জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com