মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীতে টিকা নেওয়ার পর নারীর মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলায় করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে জিন্নাতুন নেসা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দারুসা সাহাপাড়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত সোমবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বাসরি জানান, সোমবার দুপুর ২টার দিকে জিন্নাতুন নেসা চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। রাতে তিনি মারা যান। জিন্নাতুনের মৃত্যুর পর গতকাল মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুপুরে কমিটি তদন্তের প্রাথমিক প্রতিবেদন দিয়েছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মারা গেছেন। আগে থেকে তার শ্বাসকষ্টও ছিল।
এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এটা টিকা নেওয়ার কারণে মৃত্যু নয়। টিকা নেওয়ার কারণে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সর্বোচ্চ ২ থেকে ৫ ঘণ্টার মধ্যে হয়। জিন্নাতুন নেসা দুপুরে টিকা নিয়েছেন। গভীর রাতে মারা গেছেন। সময়ের ব্যবধান অনেক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com