সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল চালক নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীতে রেললাইন পারাপারের সময় হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন।শুক্রবার (১৮ আগস্ট) নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রতগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। ট্রেনটি রাজশাহী নগরীতে প্রবেশের পর ডিঙ্গাডোবা এলাকার ক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাকেলে করে একজন চালক তার নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই ও চালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নাই। স্থানীয়রায় গেট ফেলে দেন। তবে বনলতা ট্রেনটি আসতে দেখেও গেটটি কেউ ফেলেননি। এই অবস্থায় একজন মোটরসাইকেল চালক ট্রেনটি আসতে দেখেও পার হওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com