শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

রাজশাহীতে ডেঙ্গুতে আরও ২জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রব্বানী, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সামেনা (৩৯) ও পাবনার সুজানগর উপজেলার কামরুল (২৮)। সকালে তাদের মরদেহ নিয়ে গেছে পরিবার।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১২ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪ রোগী। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম।তিনি বলেন, অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালের ১০টি ওয়ার্ডে চলছে তাদের চিকিৎসা। তবে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে দুইজনের মৃত্যু হয়েছে। রামেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো বলেও জানান পরিচালক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com