বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রাজশাহীতে ‘ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে “ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) মহানগরীর মতিহার থানার ডাসমারী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি করপোরেশন (২৯ নং) ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং সৈয়দ আহমেদ আলী সরকার স্মৃতি সংঘ (এসএএস) এর প্রধান উপদেষ্টা ড. মো: শাহীদুর রহমান চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা আজিজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও রাজশাহী সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদোসী বেগম।
এসময় মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন দিক উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার বিভাগের ছাত্রী-সুমাইয়া জেসমিন অরিন।
উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ডেঙ্গুর বর্তমান অবস্থা ও পরিসংখ্যান, ডেঙ্গুর লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি, ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোকপাত করেন। এসময় অধ্যাপক শাহীদুর রহমান চৌধুরী বলেন, রাজশাহীর উষ্ণ আবহাওয়াকে ডেঙ্গু বিস্তারে প্রতিক‚ল হিসেবে বিবেচনা করলেও সবকিছু ছাপিয়ে ডেঙ্গু এখন এই নগরীর উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। একইসাথে ক্রমেই ছড়িয়ে পড়ছে এর ব্যাপকতা। তবে ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র হলো এডিস মশার বিস্তার রোধ করা। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই। তিনি আরও বলেন, ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার বংশবিস্তারের স্থান নির্মূলে নগরীর সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে তার সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com