শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রাজশাহীতে পুলিশের পোশাক ও ক্যামেরাসহ ৬ টিকটকার আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ছয় টিকটকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- রওনক বিশ্বাস(২৩), মোস্তাকিম(২৫), আল মামুন(৪৭), সাজু আহমেদ(৩৩), মোঃ হাবিবুর রহমান(১৯) ও আয়েশা সিদ্দিকা(২২)। রওনক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাতেন খা মোড়ের রাহাত আলীর ছেলে, মোস্তাকিম রাজশাহী মহানগরীর পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে, আল মামুন রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে, সাজু কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুরের আব্দুর রাজ্জাকের ছেলে, হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার সদর থানার কালিশংকরপুরের মোঃ মঞ্জুর হোসেনের ছেলে ও আয়েশা সিদ্দিকা পাবনা জেলার ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোডের মোঃ আঃ মান্নানের মেয়ে।অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আল মামুনের সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।শনিবার (২৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম।তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার নিমিত্ত টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের আটক করা হয়। এসময় নারী টিকটকারকে পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com