বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকার প্রতারণা গ্রেফতার-২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
অনলাইন মূদ্র ব্যবসার নামে প্রতারণা করে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুন্নবী পলাশ (৩৩) ও মিনারুল হক মিঠু (৩৪) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নগরীর তেরখাদিয়া ও নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, পলাশ ও মিঠুকে ধরতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীণ টাওয়ারের ৯তম তলা ভবন থেকে পলাশকে গ্রেফতার হয়েছে। তার দেয়া তথ্যে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে নিউ মার্কেটের এশিয়ান স্কাই থেকে মিঠুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ডলার প্রতারণা অভিযোগে একটি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে বলে জানান এসআই গোলাম মোস্তফা।তিনি বলেন, অনলাইন মূদ্র (বিটকয়েন) ব্যবসার নামে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের নিকট থেকে নূরনবী পলাশ ও তার সহযোগীরা প্রায় ৩০০ কোটি টাকা হাত দিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অন্তত দশটি মামলা চলমান রয়েছে।নূরুন্নবী পলাশের বাড়ি গোমস্তাপুর উপজেলার কদমতলি গ্রামে। তিনি মৃত জুল মোহাম্মদ সরদারের ছেলে। তিনি বর্তমানে নগরীর তোরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীণ টাওয়ারের ৯তম তলা ভবন বসবাস করে। অপর জন মিনারুল হক মিঠুর বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামে। তিনি আলিম উদ্দিনের ছেলে। তাদের আরেক সহযোগি নগরীর ল²ীপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম জয় পালাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসআই মোস্তফা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com