মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ গ্রেফতার প্রেমিক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে (৪১) ধর্ষণের অভিযোগে ধর্ষক প্রেমিক মোঃ সামছুলকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১টায় রাজশাহীর মোহনপুর থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোঃ সামছুল (৫৫), সে রাজশাহীর মোহনপুর থানাধীন হাড়িফলা (হরিফলা) গ্রামের মৃত আনুবাগার ছেলে।বৃহস্পতিবার বিকালে র‍্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‍্যাব জানায়, ধর্ষণ মামলার আসামী মোঃ সামছুল ও ধর্ষিতার (৪১) বাড়ী পাশাপাশি। গত ১বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় প্রেমিক সামছুল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে। এরপর বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক। শেষে ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই র‍্যাব-৫, এর গোয়েন্দা দল অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে ধর্ষক প্রেমিককে গ্রেফতার করে। এ দিন বিকালে তাকে রাজশাহীর মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com