বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগিও ডিমের দাম

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাজারে বেড়েছে সব রকমের মাছের দাম। শুক্রবার রাজশাহীর মাছের বাজার ঘুরে দেখা যায়, বড় ইলিশ গত সপ্তাহের চেয়ে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজিতে, ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা, গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে বড় চিংড়ি বিক্রি হচ্ছে ২০০০ টাকা , দেশি চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ টাকা বেশি। অপরিবর্তিত থেকে এ সপ্তাহে পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, ১০০ টাকা বৃদ্ধি পেয়ে আইড় মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা। এ সপ্তাহে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে গুচি মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা, ১০০ টাকা বেড়ে বাইং মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা, মিরিকেট মাছ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি।
৩০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা এবং ৩০ টাকা বৃদ্ধি পেয়ে সিলভার মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। মাছ কিনতে আসা রাতুল সরকার জানান, প্রতি সপ্তাহে মাছ কিনতে আসলে দেখছি মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা বৃদ্ধি। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি পায় তাহলে আমরা নিম্ন আয়ের মানুষ মাংসের মতো মাছ খাওয়া ছেড়ে দিব।
মাছ বিক্রেতা জয়নাল জানান, বৃষ্টি ও মেঘের কারণে জেলেরা মাছ ধরতে পারছে না সে কারণে মাছ কম আসছে। আর আমদানি কম থাকার কারণে আমরা চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছি না তাই মাছের দামটা বেশি। এছাড়া বাজারে মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি ২৫ টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে। লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা হালিতে। এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। কিছু সবজির দাম কমেছে বলেও জানান সবজি ব্যবসায়ীরা। পূর্বের মূল্যে বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, ফুলকপি ১০০, করলা ৬০, আলু ২৫, ২০ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা, টমেটো ১২০ এবং কেজিতে ৮০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। এছাড়াও এ সপ্তাহে স্থিতিশীল রয়েছে মুদিসামগ্রী পণ্যের বাজার। তবে মুদি ব্যবসায়ীরা বলছেন আটা ও লবনের দাম সামনে সপ্তাহে বৃদ্ধি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com