শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

রাজশাহীতে ৮৫ হাজার মেট্রিক টন চাল মিলারদের কাছ থেকে নেয়া হচ্ছে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রæয়ারি) দুপরে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, সারা দেশের ন্যায় রাজশাহী বিভাগেও করোনার চতুর্থ ডোজ চলমান রয়েছে। এ সময় তিনি নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন। খাদ্য সংগ্রহের পরিমাণগত ও গুণগতমান সন্তোষজনক উল্লেখ করে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ১ লক্ষ ৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত মিলারদের সাথে ৮৫ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে ৭৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন ফসল উৎপাদনে এ বছর রাজশাহী বিভাগে তিন লক্ষাধিক কৃষককে বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করা হয়েছে। সরিষার উৎপাদন ৫০% বেশি হওয়ায় ভোজ্য তেলের চাহিদার কিছু অংশ স্থানীয়ভাবে পূরণ সম্ভব হবে বলে সভায় কৃষি বিভাগের পক্ষে আশা প্রকাশ করা হয়। নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও উন্নয়ন কাজ অব্যাহত আছে মর্মে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়। ঢাকার গুলশানে একটি বহুতল ভবনে ঘটা অগ্নিকাÐকে স্মরণ করিয়ে দিয়ে নকশা অনুযায়ী যারা বিল্ডিং না করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এ সময় অন্যান্য দপ্তরের প্রধানগণও নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিভাগীয় কমিশনার কার্যালয়সমূহের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় সারাদেশে প্রথম হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানান। সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সাফল্য বিভাগের সকল দপ্তরের। তিনি প্রতিসপ্তাহে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি করে মহড়া দেয়া এবং একইসাথে সাধারণ মানুষকে বাসা ভাড়া নেওয়ার বিষয়ে ও অগ্নিকাÐের সময় করণীয় সম্পর্কে সচেতন করতে তিনি ফায়ার সার্ভিসকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com