মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। অগ্নিকাÐের ঘটনার খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দুর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রæত বেরিয়ে আসছে। ব্যবসায়ীরাও যে যার মত মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথায় থেকে কিভাবে এই আগুনের সূত্র পাত কেউ বলতে পারছেন না। অগ্নিকাÐের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিনপাশে এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এ মার্কেটের দক্ষিন পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ, গ্যাস, বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকানপাট রয়েছে।েএতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তবে বর্তমান অগ্নিকাÐের পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এ মার্কেটটি অগ্নিনির্বাপনের জন্য খুবই ঝুঁকিপুর্ন উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com