মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রাজশাহীর কর্ণহারে গাঁছ থেকে পড়ে এক দিনমুজুরের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী নগরীতে গাঁছ থেকে পড়ে হেলাল উদ্দিন (৪২) নামের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় নগরীর উপকন্ঠ কর্ণহার থানার নেপালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হেলাল উদ্দিন ওই এলাকার মৃত সাবের আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।স্থানীয় মুরাদ ইসলাম জানায়, শনিবার সকালে কর্ণহার থানার নেপালপাড়া গ্রামে জনৈক আলাউদ্দিনের বাড়িতে দিনমুজুর হিসেবে কাজে যান হেলাল উদ্দিন। দুপুর ১টার দিকে গাছ ঝুড়তে তিনি একটি আম গাছে ওঠেন। এ সময় তিনি গাছের উপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।দিনমুজুর হেলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কোমল কুমার দেবনাথ। তিনি জানান, নিহত দিনমুজুর হেলাল উদ্দিনের মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ব্যপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com