শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীর বাগান হতে আগামীকাল থেকে আটি-গুটি জাতের আম নামা শুরু 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন,বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।এ সময় কৃষক,কৃষি অধিদপ্তর ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়।সিদ্ধান্ত অনুযায়ী,এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে আগামীকাল ৪ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৫ মে,লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৫ মে থেকে গাছ থেকে পেড়ে হাটে বিক্রি করতে পারবে বাগানমালিক ও চাষিরা। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া,১৫ জুন থেকে ফজলি ও ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি আম নামানো যাবে।কাটিমন ও বারি আম -১১ সারা বছর সংগ্রহ করা যাবে।নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম বাজারে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।তবে কোন বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান,আম রাজশাহীর জিআই পণ্য।পরিপক্ক ও নিরাপদ আম নিশ্চিত সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে।এর আগে যদি কোনো মালিকের আম গাছে পেকে যায় তাহলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।কুরিয়ার ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন,আম পরিবহনে অতিরিক্ত কুরিয়ার চার্জ বা দুর্ভোগের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেনসহ কুরিয়ার ব্যবসায়ী ও আম উৎপানদকারী কৃষক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com