বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী-কক্সবাজার ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি তারিখ থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করবে। নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আমি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজার স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমনপিপাসুরা। নভোএয়ারের এই উদ্যোগকে স্বাগত জানাই। এ ব্যাপারে আমার পক্ষ থেকে নভোএয়ারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। নভোএয়ার এর বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের উদ্যোগ, সাহস ও সমর্থনে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬/১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনিবার অথবা রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চলাচলে আমরা সফল হবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com