শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু ১৭ নভেম্বর  অনলাইনে টিকেট বিক্রি শুরু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের ১ম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌছাবে ১২টায়।
রবিবার (৩০ অক্টোবর) থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে নভোএয়ার।
নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, রবিবার (৩০ অক্টোবর) থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট। উল্লেখ্য, ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com