মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

Reading Time: < 1 minute

মোঃ মাসুদ রানা রাব্বানী:

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা, বেলপুকুর থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি। অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মেহেদী হাসান (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করে ডিবি। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি মাদক মামলা রয়েছে। একই দিন পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ নাহিদা সুমি (২৩) ও ফেরদৌসি বিবি (৫৪) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌসির বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। পবা থানার পৃথক অভিযানে পিল্লাপাড়া এলাকা থেকে নুর আলমকে (৩৫) ৭পিস ইয়াবাসহ ২ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ তেবাড়িয়া উত্তরপাড়া থেকে মাজেদুর রহমান ওরফে মামুনকে (২৮) ৪০পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়।এ ছাড়া বেলপুকুর থানা পুলিশ রনি আহম্মেদকে (২৭) ১৭টি ট্যাপেন্টাডলসহ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি আক্তার হোসেনকে (২৮) ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় ৮জন এবং অন্যান্য মামলায় ৭জন রয়েছেন। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com