রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে জুয়ার বোর্ডে টাকা হেরে ড্যামফিক্স পানে অসুুস্থ সেই যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী নগরীতে জুয়ার বোর্ডে টাকা হেরে ড্যামফিক্স পানে অসুুস্থ মোঃ রাজু (২৬) নামের সেই যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টা নগরীর বোয়ালিয়া মডেল থানার কেদুর মোড় নদীর ধারের বসতির নিজ বাড়ির শয়নকক্ষে ড্যামফিক্স পান করেন তিনি। পরে তার বাড়ির লোকজন অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৭নং ওয়ার্ডে ভর্তি করেন। মৃত যুবক রাজু ওই এলাকার মৃত তাজেলের ছেলে।যুবকের বড় ভাই মোঃ রতন জানায়, বরিবার (৩ সেপ্টেম্বর) রাতে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে মামুনের জুয়ার বোর্ডে জুয়া খেলে ১ লাখ ২৫ হাজার টাকা হেরে ড্যামফিক্স পান করে রাজু। পরে ভোর সাড়ে ৪টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ছটপট করতে দেখে। তাকে উদ্ধার রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে রামেকে ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করে রাজু।এদিকে, মামুনের জুয়ার বোর্ডে রাজুর সোয়া লক্ষ টাকা হেরে যাওয়া এবং ড্যামফিক্স পান করে অসুস্থ হয়ে রামেকে মৃত্যুর ঘটনায় কেদুরমোড় ও খরবোনা এলাকায় ব্যপাক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক স্থানীয়রদের অভিযোগ, পাচানী মাঠ, পঞ্চবটি, খরবোনা, কেদুরমোড়, হাদিরমোড় এলাকায় অসংখ্য কিশোর, তরুণ ও যুবকরা জুয়া খেলার পাশাপাশি মাদকাশক্ত হয়ে পড়েছে। অনেকে আবার মাদকের কারবারের সাথে জড়িয়ে পড়েছে। এসব বসতীতে সুদকারবারীর সংখ্যাও অনেক। জুয়া ও নেশার জন্য হাত বাড়ালেই চড়া সুদে মেলে ১০/২০ হাজার টাকা। ফলে পাচানীমাঠ থেকে হাদিরমোড় নদীর ধারের বসতিতে বেপরোয়া হয়ে পড়েছে উঠতি বয়সি কিশোর, তরুণ ও যুবকরা। আর সেই কারনেই পদ্মাপাড়ের বসতীগুলিতে অপরাধ দিনদিন বাড়ছে। সমাজ ধ্বংসের জন্য দায়ি এইসব আপরাধীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহনের দাবি স্থানীয়দের।এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ আমিরুল ইসলাম জানান, ড্যামফিক্স পানে রামেকে চিকিৎসাধীন মৃত্যু যুবকের খবর আমার জানা নাই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com