বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রাজশাহী নগরীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬  রামেকে ভর্তি ৬

Reading Time: 2 minutes

রাতুল সরকার, রাজশাহী:

রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনারে সুদকারবারী রনি বাহীনির হামলায় শিশু, নারী পুরুষ-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একাধীক বাড়ি ঘর, দোকানপাট, ক্লাবঘর ভাংচুর চালিয়েছে হামলাকারীরা। একই সময় হামলা করতে আসা ৬জন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় পর রাত দেড়টা পর্যন্ত তালাইমারী টু সাহেব বাজার মহাসড়ক অবরোধ করে শহীদ মিনার বসতীর প্রায় ৫শতাধীক বাসিন্দা। এতে দির্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বোয়ালিয়া থানা পুলিশের হস্তক্ষেপে ও হামলাকারীদের আটকের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। হামলায় আহতরা হলেন: নগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ পদ্মানদীর ধার এলাকার বাসিন্দা কেয়া শিখা (৪৫), সুমানা (২৯), (৩৩), জোছনা (৩৫) আরজু (৩২), বাঁধন (১১) অনিক (২৭), বাদশা (৪৫), টুটুল (৫২), আশিক (২৪)। হামলা করতে গিয়ে আহতরা হলেন, জাহিদ ইসলাম (১৩), মেহেদী হাসান মুন্না (১৯), রতন (১৯), নুরে আলম (১৮), শান্ত (১৬) নাাইম (২২)।
একাধিক স্থানীয়রা জানায়, তালাইমারী শহীদ মিনার মাঠে খুদ্র ও কুটির শিল্প চলমান মেলাকে কেন্দ্র করে বোয়ালিয়া থানার কেদুর মোড় নদীর ধারের সুদ কারবারি রনি বাহীনি ও শহীদ মিনার নদীর ধার এলাকার যুবকদের মধ্যে দ্বন্দ চলছিলো। সেই দ্বন্দের জেরে গত ৩দিন আগে হামলা চালিয়ে এক নারীসহ কয়েকজন যুবককে মারধর করে রনি ও সঙ্গীরা। একই জেরে শুক্রবার রাত ৯টার দিকে আবারও হামলা চালায় রনি বাহীনি। এ সময় একাধীক বাড়ি ঘর, দোকানপাট, ক্লাবঘর ভাংচুর চালায়। তাদের মারধরে শিশু-সহ অন্তত ১০জন নারী পূরুষ আহত হয়েছে। স্থানীয়দের দাবি, শহীদ মিনার মাঠে মেলার আয়োজক সুলতানা পারভীন। এই নারী মেলার নামে জনগণের সাথে প্রতারক করছেন। তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আবেদন করে পারমিশন নিয়েছেন। কিন্তু সেখানে কোন কুটির শিল্প পণ্যের দোকানপাট নেই। স্থানীয় গুন্ডা মাস্তান ও প্রভাবশালী লোকজনকে ম্যানেজকরে প্রায় ৩মাস যাবত এই মেলা চালাচ্ছেন। এই মেলা বন্ধের দাবি জানাচ্ছেন পুরো শহীদ মিনার এলাকার বাসিন্দারা।
জানতে চাইলে বোয়ালিয়া মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসে জানান, হামলা ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ থানায় মামলা দেয়নি। ভ‚ক্তভোগীদের কেউ মামলা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com