সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়েছে। Eপদকপ্রাপ্তিতে পুলিশ কমিশনারকে অভিনন্দন জানিয়েছে আরএমপির কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা। আরএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এ সম্মাননা পুলিশ কমিশনারের পাশাপাশি সংস্থাটির জন্যও একটি স্বীকৃতি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকার সঙ্গে এ সম্মাননার কারণ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com