মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী নূরনবী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ মোঃ নূরনবী (৩৮), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টায় মহানগরীর রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ নূরনবী (৩৮)। সে মহানগরীর রাজপাড়া থানার ফুড অফিসের পিছনের মোঃ আবুল কালামের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জমিরুল ইসলাম। তিনি জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার ফুড অফিসের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবা-সহ মাদক কারবারী মোঃ নূরনবীকে গ্রেফতার করে এসআই মোঃ নাদিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক কারবারী বলে স্বিকার করে। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com