শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

রাজশাহী মহানগরীতে রাসিকের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ৩৮৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম পালিত হয়।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে প্রতিবছরের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিল। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থেকে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শ ১০জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২শ ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সকালে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতাল কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ।
এ সময় সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি, ডা. তামান্না বাসার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমেনা ফেরদৌস, ডা. নাসরুল্লাহ দেওয়ান, ডা. সাদিয়া রেজভীসহ স্বাস্থ্য বিভাগের অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com